28 C
আবহাওয়া
২:৪২ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৬
Bnanews24.com
Home » জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু

জামায়াতের নির্বাচনী প্রচারণা শুরু


বিএনএ, ডেস্ক : ঢাকা-১৫ আসনে জনসভার মধ্য দিয়ে দলের প্রচার কার্যক্রম উদ্বোধন করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান  । বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় মিরপুর দশে আদর্শ স্কুল মাঠে এ জনসভা আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত।

জামায়াতের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি সভাস্থলে নিরাপত্তার জন্য রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জামায়াতের নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। তারা বলেন, জামায়াত আমির আজ সবার অংশগ্রহণে সুন্দর দেশ গঠনের বার্তা পৌঁছে দিবেন।

এদিকে, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি তিনি নির্বাচনী সফরে উত্তরাঞ্চল যাবেন ডা. শফিকুর রহমান। সেখানে পঞ্চগড় জেলা দিয়ে উত্তরাঞ্চলের প্রচারণা শুরু করবেন তিনি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ