29 C
আবহাওয়া
২:০২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ সন্তানের জননীর মৃত্যু

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ সন্তানের জননীর মৃত্যু


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ সন্তানের জননী রাজিয়া সুলতানা (৪০) নামের একজন মহিলার মৃত্যু হয়েছে। এ সময় সাথে থাকা ২ শিশু গুরুতর আহত হয়েছে।রোববার (২২ জানুয়ারি) রাত ৮ টার সময় চকরিয়া মহেশখালী সড়কে মহেশখালী সীমান্তে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত রাজিয়া সুলতানার বাড়ি হচ্ছে বান্দরবান জেলায়। তিনি দৈনিক সাঙ্গুর বান্দরবানের নিজস্ব প্রতিবেদক এইচএম সম্রাটের ভাবি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী বলেন, সড়ক দুর্ঘটনা মহেশখালী সীমান্তে ঘটে। সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ২ সন্তানের জননীকে মৃত্যু ঘোষণা করেন ও সাথে থাকা ২ শিশু সন্তান গুরুতর আহত হওয়ায় অত্র হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেফাজতে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি