29 C
আবহাওয়া
২:০৩ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

বিএনএ, সিলেট: সিলেটে শ্রমিক ইউনিয়নের এক নেতার মুক্তির দাবিতে সোমবার (২৩ জানুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। রোববার (২২ জানুয়ারি) সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আলী আকবর রাজন। তিনি জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, দেড় মাস ধরে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাগারে বন্দী। তার জামিন হচ্ছে না। জামিন না হওয়া পর্যন্ত আমাদের এ ধর্মঘট চলবে। ধর্মঘটের সময় সকল ধরনের বাস, মিনিবাস, সিএনজি অটোরিকশা, লেগুনা, ট্রাক চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিনি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

গত ৭ ডিসেম্বর সিলেট নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার  করে। ২০১৮ সালের জ্বালাও-পোড়াওয়ের একটি মামলায় আলী আকবর রাজনের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি