28 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত


বিএনএ, ঢাকা: রাজধানী যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়।
যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। রাত ৩টার দিকে এক রিকশাচালক রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। তাকে রিকশায় করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। চিকিৎসকের পরামর্শে এরপর তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। ভোর ৫টার দিকে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা রিকশাচালক মো. রুবেল জানান, আমি মধ্যরাতে ধলপুর এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পথে যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখি। তাকে রিকশায় করে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।। নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি