28 C
আবহাওয়া
৩:৪০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » রাজ-পরীমণির প্রথম বিবাহবার্ষিকী আজ

রাজ-পরীমণির প্রথম বিবাহবার্ষিকী আজ


বিএনএ বিনোদন ডেস্ক : বিবাহবার্ষিকী হিসেবে ২২ জানুয়ারিকেই বেছে নিলেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি রাজ-পরীমণি। বিয়ের এক বছরে নানা বিষয়ে দাম্পত্য কলহ প্রকাশ্যে এনেছেন এ তারকা দম্পতি। তবে আপাতত সুখেই দিন কাটাচ্ছেন তারা।

আর সেটিরই ইঙ্গিত মিলেছে স্বামী-স্ত্রীর ফেসবুক পোস্টে। বিবাহবার্ষিকীর প্রথম প্রহরেই স্বামীকে শুভেচ্ছা জানান পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন,“হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি টু আস! এটা ছিলো ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। তোমাকে ভালোবাসি রাজ।”

এরপর ফেসবুকে পোস্ট করেন শরীফুল রাজ। পরীর বেবি বাম্পসহ কক্সবাজার ভ্রমণের একটি স্থিরচিত্র পোস্ট করে তিনি লেখেন, “প্রিয় ভালোবাসার বউ, অসাধারণ একটি বছর পার করলাম আমরা। কিছু স্মৃতি রোমাঞ্চকর, উত্তেজনার, কিছু ভোলার মতো নয়, সারাজীবন মনে রাখার মতো। আমার স্মৃতিগুলো কেবল আমার ভেতরেই আছে, তারা কোনো জিনিস বা স্থান নয় যে, আমি তাদেরকে কোথাও নিয়ে যাবো। তোমার সঙ্গে আমার দারুণ স্মৃতি আছে এবং আমরা প্রতিদিনই বেড়ে উঠছি পরী। হ্যাপি অ্যানিভার্সারি মাই লেডি।”

অভিনেতা শরীফুল রাজের সঙ্গে ২০২১ সালের ১৭ অক্টোবর ১০১ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরীমনি। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন।

গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে আবারও বিয়ে করেন এ আলোচিত জুটি। গত ১০ আগস্ট তাদের সংসারে আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি