33 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » করোনায় আক্রান্ত পূর্ণিমা

করোনায় আক্রান্ত পূর্ণিমা


বিএনএ, ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। গত সপ্তাহে কিছুটা উপসর্গ পেয়েছিলেন তিনি। সে কারণে করোনা টেস্ট করান। আর রিপোর্টে করোনা পজিটিভ আসে।

শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে  এ খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

সেই পোস্টে পূর্ণিমা লেখেন, ‘কোভিড পজিটিভ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন মুখে মাস্ক পরিহিত একটি ইমো।

এর আগে ২০২০ সালের অক্টোবরে করোনায় আক্রান্ত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী।

সবশেষ গত ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়া চিরঞ্জীব মুজিব সিনেমায় দেখা গেছে পূর্ণিমাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত এই সিনেমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

অন্যদিকে পূর্ণিমা বর্তমানে ‘টফি স্টার সার্চ’ নামের ট্যালেন্ট হান্ট শোর বিচারক হিসেবে কাজ করছেন।

কনটেন্ট ক্রিয়েটরদের নানান প্রতিভা বিকাশের সুযোগ দেওয়ার জন্য এটি আয়োজন করছে ‘টফি’ অ্যাপ। সেখানে পূর্ণিমার সঙ্গে বিচারক হিসেবে আরও আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর