18 C
আবহাওয়া
৮:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১ ডিসেম্বর

কুবি শিক্ষক সমিতির নির্বাচন ১ ডিসেম্বর


বিএনএ, কুবি:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকদের সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন আগামী ০১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

রোববার (২০ নভেম্বর) শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র কার্যনির্বাহী পরিষদ-২০২৩ এর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গঠনতন্ত্রের ১০ (খ) ধারা অনুযায়ী বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার ঘোষণা করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

এতে অন্য দুই নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওয়ালী উল্লাহ এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু বক্কর ছিদ্দিক।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী