27.9 C
আবহাওয়া
৬:৪৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » দেশে পৌঁছেছে সাফজয়ী ফুটবল দল

দেশে পৌঁছেছে সাফজয়ী ফুটবল দল

দেশে পৌঁছেছে সাফজয়ী ফুটবল দল

বিএনএ ডেস্ক: দেশে পৌঁছেছে সাফজয়ী নারী ফুটবল দল। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছায় তাদের বহনকারী বিমান।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাঘিনীদের বরণ করে নিয়েছেন বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেখানে উপস্থিত আছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

‘বিমানবন্দরে প্রথমে কেক কাটা হয়। পরে খেলোয়াড়দের মিষ্টিমুখ করানো হয়। খেলোয়াড় ও স্টাফদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সেখানে কিছুক্ষণের মধ্যে ফুটবলাররা ছাদ খোলা বাসে উঠবেন।

বাসটি বিমানবন্দর থেকে কাকলী, জাহাঙ্গীর গেট, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, মৌচাক, কাকরাইল হয়ে ফুটবলারদের নিয়ে মতিঝিলে বাফুফে ভবন যাবে। বাফুফে ভবনে আরেক দফা বরণ করা হবে সাবিনা-কৃষ্ণাদের।

বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিনসহ ফেডারেশনের কর্মকর্তারা সাবিনাদের সঙ্গে সময় মতবিনিময় করবেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি