27 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ১

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ১


বিএনএ, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে  নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক আল-আমিনের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি জাহিদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ আগস্ট) রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, শুক্রবার রাতে টেংরা এলাকায় এক অভিযান চালিয়ে জাহিদকে গ্রেপ্তার করা হয়। পরে আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য,  গত ২৫ জুলাই সন্ধ্যায় শ্রীপুর চৌরাস্তা এলাকায় দুই পক্ষের মারামারির ভিডিও ধারণ করার সময় আল আমিনের ওপর এ হামলার ঘটনা ঘটে।

বিএনএ/ এম. এস রুকন , ওজি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন