29 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ভার্চুয়াল কোর্টে ৬ কর্মদিবসে জামিন ১২২৫৮ হাজতির

ভার্চুয়াল কোর্টে ৬ কর্মদিবসে জামিন ১২২৫৮ হাজতির

ভার্চুয়াল কোর্টে ৬ কর্মদিবসে জামিন ১২২৫৮ হাজতির

বিএনএ, ঢাকা : লকডাউনের কারণে সারা দেশে ভার্চুয়ালি আদালত পরিচালনা করা হচ্ছে। ভার্চুয়াল কোর্টে গত ছয় কর্মদিবসে ১২ হাজার ২৫৮ হাজতি স্থায়ী জামিন পেয়েছেন। এ সময় ২০ হাজার ৯৫৩টি জামিন আবেদন বাতিল করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল নিম্ন আদালত ভার্চুয়াল শুনানি নিয়ে ফৌজদারি মামলা সংশ্লিষ্ট দুই হাজার ৯৭৩টি জামিন আবেদন বাতিল এবং এক হাজার ৫৭৬টি জামিন মঞ্জুর করেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি বর্জন করে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও জরুরি ফৌজদারি মামলার শুনানি হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি