27 C
আবহাওয়া
৫:৫৯ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ভবনের সিঁড়ি থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ভবনের সিঁড়ি থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর কমলাপুরে বহুতল ভবনের সিঁড়ি থেকে নিচে পড়ে মো. সাফায়েত আহমেদ (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে এই ঘটনা।

নিহতের বাবা শাহ আলম জানান, ইস্টার্ন হাউজিংয়ের ওই ভবনটি ১৭ তলা। ১২ তলা থেকে লিফটে উঠার জন্য দৌড় দিলে নিয়ন্ত্রণ হারিয়ে সিঁড়ির রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায় সাফায়েত। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সাফায়েত কমলাপুর শেরেবাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। সে কমলাপুরে ইস্টার্ন হাউজিংয়ের ওই ভবনের ১২ তলায় পরিবারের সঙ্গে থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ