27 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » নড়িয়ায় পদ্মা নদীতে চাঁদা আদায়ের অভিযোগে তিনজন আটক

নড়িয়ায় পদ্মা নদীতে চাঁদা আদায়ের অভিযোগে তিনজন আটক


বিএনএ, শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীতে চলাচলরত বালুবাহী নৌযান থেকে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

ঘটনাটি নজরে আসার পর নড়িয়া থানা পুলিশ রাতভর পদ্মা নদীতে অভিযান চালায়। শনিবার ভোরে অভিযানের সময় ট্রলারে থাকা রাকিব হাওলাদার ও আরিফ মল্লিককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোহাগ ব্যাপারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বাল্কহেড থেকে চাঁদা আদায়ের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, চাঁদাবাজির ঘটনায় তিনজনকে আটক করে ২০০২ সালের আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ