28 C
আবহাওয়া
৪:০১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » দুবাই ফেরত যাত্রীর তালা-ব্যাটারি থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

দুবাই ফেরত যাত্রীর তালা-ব্যাটারি থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের এক যাত্রীর কাছ থেকে দেড় কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় আটক করা হয়েছে ওই যাত্রীকে। তালা ও ব্যাটারিতে লুকানো অবস্থায় থাকা এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুবাই থেকে সকালে আসা এফজেড-০৫৬৩ ফ্লাইটটি ৯টা ৪৮ মিনিটে অবতরণ করে। গোপন খবরের ভিত্তিতে ওই ফ্লাইটে থাকা এক যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার ৬১৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, যাত্রীটি বড় একটি তালার ভিতরে এবং ইলেকট্রনিক চার্জিং লাইটের যে ব্যাটারি থাকে সেই ব্যাটারির ভিতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে স্বর্ণগুলো লুকিয়ে এনেছে। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিএনএনিউজ/নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত