21 C
আবহাওয়া
১১:১৮ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » ‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই

‘শনিবার বিকেল’ মুক্তিতে আর বাধা নেই


বিএনএ, বিনোদন ডেস্ক : মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা মুক্তিতে আর কোনো বাধা নেই। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে দীর্ঘ ৪ বছরের বেশি সময় আটকে থাকার পর অবশেষে শনিবার (২১ জানুয়ারি) শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে বোর্ডের আপিল কমিটি।

বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত।

এদিন সিনেমার নির্মাতা-প্রযোজকের বক্তব্য শোনেন আপিল কমিটির সদস্যরা, তার আলোকে সিনেমাটি নিয়ে মতামত দেন তারা।

‘শনিবার বিকেল’র ইংরেজি নাম ‘স্যাটারডে আফটারনুন’। সিনেমাটিতে অভিনয় করেছেন বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা।

২০১৯ সালে ১৫ সদস্যের সেন্সর বোর্ডে সর্বসম্মতিক্রমে সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয় বলে মত দেন। সেখানে বলা হয়, ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ওপর নির্মিত সিনেমাটি। সেখানে দেশের সামরিক, পুলিশ, বিজিবি ও র‍্যাবের সদস্যরা যে জীবন দিয়ে অসহায় জিম্মিদের উদ্ধার করেছেন, দুজন পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন, সেটিই অনুপস্থিত। এরপর ২০২০ সালে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া সিনেমাটিতে কিছু দৃশ্য সংযোজন করে আবারও জমা দিলে বোর্ড থেকে জানানো হয়, কোনো সংযোজন পাওয়া যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স