21 C
আবহাওয়া
১১:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে যুবকের মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় মোহাম্মদ কায়েস (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার(২১ জানুয়ারি) উপজেলার সিডিএ আবাসিক এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাম্মদ কায়েস (৩৩) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার আবু তাহেরের ছেলে।
সিএমপি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তারা এসে মরদেহটি উদ্ধার করে। এ সময় নিহতের শরীরে ১১টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পকেটে থাকা মানিব্যাগে জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় শনাক্ত হয়। পকেটে একটি মোবাইলও পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স