21 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » না ফেরার দেশে মুক্তিযুদ্ধের সংগঠক কামাল উদ্দীন আহমদ

না ফেরার দেশে মুক্তিযুদ্ধের সংগঠক কামাল উদ্দীন আহমদ


বিএনএ, চট্টগ্রাম : না ফেরার দেশে চলে গেলেন মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক ডিভিশনাল স্পেশাল পাবলিক প্রসিকিউটর কামাল উদ্দীন আহমদ । শুক্রবার(২০ জানুয়ারি) বিকাল চারটায় নগরীর আসকারদীঘির পাড়ে নিউ লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

শনিবার(২১ জানুয়ারি) সকাল ন’টায় মরহুমের মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাখা হবে। সকাল ১০ টায় হযরত মিসকিন শাহ (র.) মাজার সংলগ্ন মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে তার নিজ গ্রাম ফটিকছড়ির ধর্মপুর গ্রামের আজাদীবাজারস্থ মুন্দার বাড়িতে। বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এডভোকেট কামাল উদ্দীন আহমদ ১৯৪২ সালের ১ জানুয়ারি চট্টগ্রামের ফটিকছড়ি ধর্মপুর গ্রামের মুন্দারবাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনেই ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সময় থেকে তিনি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৬২ সালে আইয়ুব খানের হামুদর রহমান শিক্ষানীতির বিরুদ্ধে অগ্রজদের সঙ্গে আন্দোলন করেন। আর এজন্য তাকে কারাবরণ করতে হয়। ১৯৬৬ সালে ঐতিহাসিক ছয় দফা এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ফটিকছড়ির ধর্মপুর গ্রাম এলাকায় একজন সক্রিয় সংগঠকের ভূমিকা পালন করেছেন।

১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি ময়দানে তৎকালীন পুলিশ কমিশনার মীর্জা রকিবুল হুদার নেতৃত্বে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী গাড়ি আক্রমণের ঘটনা মামলার অন্যতম সাক্ষী তিনি। মৃত্যুর আগ পর্যন্ত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিএনএ/ ওজি

 

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স