21 C
আবহাওয়া
১১:৩৪ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্ব ইজতেমার জন্য প্রধানমন্ত্রীর স্কাউটের অনুষ্ঠান স্থগিত

বিশ্ব ইজতেমার জন্য প্রধানমন্ত্রীর স্কাউটের অনুষ্ঠান স্থগিত

একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির ৩২তম সমাবেশ

বিএনএ: গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির ৩২তম সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার এ তথ্য জানান। শনিবার (২১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

এরই মধ্যে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের স্কাউট ও কর্মকর্তারা হাজির হয়েছেন আয়োজনস্থলে। বাংলাদেশি ও বিদেশি স্কাউটদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র।

আগামী রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের জামাতে যোগদানকারী মুসল্লিদের নির্বিঘ্নে চলাচলে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকায় মেট্রোরেল চলাচল করবে।

গত ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স