28.9 C
আবহাওয়া
৮:৫০ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় বিজয় কনসার্টে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আনোয়ারায় বিজয় কনসার্টে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আনোয়ারায় বিজয় কনসার্টে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম):  চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বিজয় কনসার্ট-২০২২। সেই সাথে এবারের আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৪৩জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় কনসার্ট অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয় ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।

পরে রাতে কনসার্টে গাইবেন দেশের বিখ্যাত ক্লোজ আপ ওয়ান চ্যাম্পিয়ন সানিয়া সুলতানা লিজা, পাওয়ার ভয়েস চ্যাম্পিয়ন সজল, এভোয়েডরাফা, আর্টসেল ও শিরোনামহীন ব্যান্ডের সংগীতশিল্পীরা।

বিএনএ/ এনামুল হক নাবিদ,ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির