18 C
আবহাওয়া
১০:৫৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে চার ডিম ব্যবসায়ীকে ভোক্তার অর্থদণ্ড

চট্টগ্রামে চার ডিম ব্যবসায়ীকে ভোক্তার অর্থদণ্ড

ভোক্তা অধিকার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত মূল্যে ডিম বিক্রয় করার অভিযোগে ১টি ডিমের দোকানসহ মোট ৪টি ডিমের দোকানকে সর্বমোট ৪৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২০ অক্টোবর) নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। সাথে ছিলেন সহকারী পরিচালক মো: আনিছুর রহমান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা।

অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং অতিরিক্ত মূল্যে ডিম বিক্রয় করায় ডিমের পাইকারি বিক্রেতা খাজা স্টোরকে ২০ হাজার টাকা, কাউসারের সবজির আড়তকে ১৫ হাজার টাকা, একই অপরাধে শাকিলের সবজির দোকাকে ৩ হাজার টাকা এবং মোর্শেদের সবজির দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জনান, ডিম, মুরগি, বিভিন্ন ধরনের সবজি, ওষুধ, পেঁয়াজ, রসুন আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। আজকের তদারকিকালে বিভিন্ন অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

বিএনএনিউজ/ নাবিদ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী