27.5 C
আবহাওয়া
১০:২৬ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় চোরাই গোরুসহ আটক ২

আনোয়ারায় চোরাই গোরুসহ আটক ২

আনোয়ারায় চোরাই গোরুসহ আটক ২

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় স্থানীয়দের সহায়তায় একটি চোরাই গোরুসহ দুই‌ গোরু চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।রোববার(১৯ সেপ্টেম্বর) উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোঃ বেলাল হোসাইন বিন ইউসুফের ছেলে মোঃ মামুন (২২), একই ইউনিয়নের হিলচিয়া (ফরিদ মিয়ার নতুন বাড়ি)র মোঃ শওকত হোসেনের ছেলে মোঃ শওকত হোসেন (২৪)।

এই সংক্রান্তে স্থানীয় বাসিন্দা মো: ফরহাদ বাদী হয়ে পলাতক আসামি পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামের মৃত হারুনের ছেলে মো দিদার(৩২) ও গ্রেফতারকৃত আসামীরা সহ অজ্ঞাত নামা আরো ৬/৭ জন চোরের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের করেছেন।

আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর জানান, এসআই জাহাঙ্গীর আল আমান সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা কালে পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রাম থেকে স্থানীয় লোকজনের সহায়তায় একটি চোরাই গোরু ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজ গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

বিএনএ/এনামুল হক নাবিদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫