28 C
আবহাওয়া
৩:৩৭ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে পূর্ণ সমর্থন আছে ভারতের: প্রণয় ভার্মা

বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতিতে পূর্ণ সমর্থন আছে ভারতের: প্রণয় ভার্মা


বিএনএ, ঢাকা : ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে পূর্ণ সমর্থন আছে ভারতের। বাংলাদেশের উন্নয়নে ভারত পাশে থাকতে চায় বলে মন্তব্য করেছেন।

শনিবার (১৯ আগস্ট) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে দুই দেশ এক হয়ে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়ে প্রণয় ভার্মা বলেন, সহিংসতা ও জঙ্গিবাদ নির্মূলে ঢাকার সঙ্গে এক হয়ে কাজ করবে নয়াদিল্লি।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার জন্য সব ষড়যন্ত্র করেছিল আমেরিকা। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে আমেরিকা জড়িত। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা। কেউ চাইলেও তা মুছে ফেলতে পারবে না।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি