29 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » হাতিরঝিল থানায় যুবকের মৃত্যু, স্ত্রী’র দাবি হত্যা

হাতিরঝিল থানায় যুবকের মৃত্যু, স্ত্রী’র দাবি হত্যা

হাতিরঝিল থানায় যুবকের মৃত্যু, স্ত্রী'র দাবি হত্যা

বিএনএ ডেস্ক: রাজধানীর হাতিরঝিল থানা হেফাজতে থাকা অবস্থায় সুমন শেখ (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে তার স্ত্রী’র দাবি সুমনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক জানান, একটি কোম্পানির ৫৩ লাখ টাকার চুরির অভিযোগ সুমনের বিরুদ্ধে। এ অভিযোগে ৪ জনকে আটক করা হয়। গতকাল সুমনের বাসায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সুমন চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

আজিমুল হক জানান, গত রাত সাড়ে ১১টার দিকে তাকে থানায় এনে আলাদা একটি লকআপে রাখা হয়। রাত ৩টা ৩২ মিনিটে ভেন্টিলেটরের রডের সঙ্গে সুমন নিজের ট্রাউজার খুলে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। থানার সিসিটিভি ফুটেছে এটি দেখা গেছে।

এ ঘটনায় হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত হোসেন ও কনস্টেবল জাকারিয়াকে বরখাস্ত করা হয়েছে বলে জানান ডিসি আজিমুল হক। বলেন, ‘সেসময় ওই লকআপ দেখাশোনার দায়িত্বে ছিলেন হেমায়েত হোসেন এবং কনস্টেবল জাকারিয়া। দায়িত্বে অবহেলার কারণে তাদেরকে বরখাস্ত করা হয়েছে।

আজিমুল হক জানান, এ ঘটনায় তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুককে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। ৭ কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। সুমনের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে ‘সুমনকে পিটিয়ে হত্যা করা হয়েছে’ দাবি করে থানার সামনে বিক্ষোভ করছেন তার পরিবার ও স্বজনরা। সুমনের স্ত্রী জান্নাত বেগম জানান, তাদের বাসা পূর্ব রামপুরা হাই স্কুল গলিতে। গতকাল রাত সাড়ে ৮টায় কয়েকজন বাসায় গিয়ে তার স্বামীকে তুলে নিয়ে যায়। তার জানায় সুমনের বিরুদ্ধে অভিযোগ আছে তবে কী অভিযোগ সেটা তারা জানাননি।

স্বামীকে পিটিয়ে হত্যা অভিযোগ করে সুমনের স্ত্রী স্বামী হত্যার বিচার দাবি করেন। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি চান তিনি। সুমনের স্ত্রী জানান, তাদের বাড়ি নবাবগঞ্জ থানার দক্ষিণকান্দি। সুমন ঢাকার একটি প্রতিষ্ঠানে মালামাল ডেলিভারির কাজ করতেন। তাদের ৬ বছরের এক সন্তান আছে।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু