31 C
আবহাওয়া
১০:২১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহী মেডিকেলে করোনায় প্রাণ গেল ১২ জনের

রাজশাহী মেডিকেলে করোনায় প্রাণ গেল ১২ জনের


বিএনএ রাজশাহী: গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ইউনিটে  আরও ১২ জন প্রাণ হারিয়েছেন।মৃতদের মধ্যে ছয়জন করোনা পজেটিভ, ছয়জন উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হওয়ার পর মারা গেছেন। ১২ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে দুই জন করে, নওগাঁ, পাবনা ও মেহেরপুরে একজন করে রয়েছেন।

সংবাদ মাধ্যমকে এ তথ্য  নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি  জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট  ২৩৬ জন ভর্তি রোগী আছেন। আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭০ জনের করোনা পজেটিভ আসে। শনাক্তের হার ২৯ দশমিক ৬৬ শতাংশ বলে জানান হাসপাতালের পরিচালক।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন