28.9 C
আবহাওয়া
৮:৪২ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » আশুলিয়ায় অস্ত্র-গুলিসহ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়ায় অস্ত্র-গুলিসহ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়ায় অস্ত্র-গুলিসহ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

সাভার(ঢাকা) প্রতিনিধি: সাভারের আশুলিয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন পালোয়ানকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ। গ্রেফতার শাহিন পালোয়ান আশুলিয়ার পালোয়ানপাড়ার বিল্লাল পালোয়ানের ছেলে।

তিনি আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে আশুলিয়ায় থানায় চাঁদাবাজির মামলা রয়েছে।

আশুলিয়ায় থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুর হোসেন জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহিন পালোয়ানের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে ঘরের গোপন স্থান থেকে তিন রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বিএনএনিউজ২৪, ইমরান খান,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির