32 C
আবহাওয়া
৩:১২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ ৯ জনের মরদেহ উদ্ধার

ইরানের প্রেসিডেন্ট রাইসিসহ ৯ জনের মরদেহ উদ্ধার


বিএনএ ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তারাসহ ৯জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহগুলো উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ শহরে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের  রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধান পীর হোসেন কোলিভান্দ। সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে পীর হোসেন কোলিভান্দ এ কথা জানান।

এর আগে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানসহ অন্যদের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে তেহরান।

 

হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালিক রহমেতি তাবরিজ প্রদেশের ইমাম আয়াতুল্লাহ আলী হাশিম এবং হেলিকপ্টারের ক্রু সহ মোট ৯ আরোহী ছিলেন বলে জানা গেছে।

বিদেশী সংবাদ সংস্থা  তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রোববার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানের খোদা আফারিন অঞ্চলে একটি বাঁধ উদ্বোধনের পর ফিরে আসার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রতিবেশী দেশ আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে সীমান্ত এলাকায় যৌথভাবে একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন রাইসি। সফরে তিনটি হেলিকপ্টার ছিল। বেশ কয়েকজন মন্ত্রী ও কর্মকর্তাকে বহনকারী দুটি হেলিকপ্টার নিরাপদে অবতরণ করে। আর প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি ঘন কুয়াশায় সমস্যায় পড়ার পরে ক্র্যাশ ল্যান্ডিং করে।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত