32 C
আবহাওয়া
৩:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » এভারেস্ট জয় করে ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু

এভারেস্ট জয় করে ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : এভারেস্ট জয় করে ফেরার পথে দুই পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা দুজনেই মঙ্গোলিয়ার নাগরিক ছিলেন। এ দুজন নেপাল অংশ দিয়ে এভারেস্টের চূড়ায় উঠেছিলেন।

দুই পর্বতারোহীর মৃত্যুর বিষয়টি রোববার (১৯ মে) নিশ্চিত করেছে মঙ্গোলিয়ান ন্যাশনাল ক্লাইম্বিং ফেডারেশন (এমএনসিএফ)।

নেপালি সংবাদমাধ্যম হিমালয়ান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ওই পর্বতারোহীদের একজন হলেন ৫৩ বছর বয়সী তেসেদেনদামবা উসুখজারগেল। অপরজন ৩১ বছর বয়সী লাখাগাবাজাভ পুরুভসুরেন। আট হাজার মিটারের বেশি উচ্চতায় তাদের লাশ পাওয়া গেছে। একজনের মরদেহ পাওয়া যায় ৮ হাজার ৬০০ মিটার উচ্চতায় ও আরেকজনের মরদেহ পাওয়া যায় ৮ হাজার ৪০০ মিটার উচ্চতায়।

স্থানীয় একটি পর্বতারোহী সংস্থার পরিচালক পেম্বা শেরপা জানিয়েছেন, গত ১৩ মে দুপুর ১২টার দিকে এভারেস্টের চূড়ায় ছবি তোলেন উসুখজারগেল ও পুরুভসুরেন। গত ১৭ মে উসুখজারগেলের লাশ পাওয়া যায় দক্ষিণ সামিটে। পুরুভসুরেনের মরদেহ পাওয়া যায় ব্যালকনি এরিয়ায়। তবে তারা তাদের এ দুঃসাহসিক অভিযানে কোনো শেরপার সহায়তা নেননি। এছাড়া সঙ্গে নেননি বাড়তি অক্সিজেনও।

গত ১২ মে থেকে নিখোঁজ ছিলেন তারা। তবে এর পরের দিন চূড়ায় উঠতে সমর্থ হন উসুখজারগেল ও পুরুভসুরেন। কিন্তু নামার সময় অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়। তাদের মোবাইল ফোনের ছবি ও ভিডিওর মাধ্যমে এসব তথ্য পাওয়া গেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত