27.5 C
আবহাওয়া
১০:৪৫ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » জামালপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

জামালপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

জামালপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

বিএনএ, জামালপুর : জামালপুরের ইসলামপুরের বিভিন্ন ইউনিয়নে পৃথক স্থানে বজ্রপাতে এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হয়েছে আরও অন্তত ১০ জন। বৃহস্পতিবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্থশী ইউনিয়নের জব্বারের খানের ছেলে এনামুল (৪০), হাসান আলীর ছেলে কালা মিয়া (৩৫), কাইল্লা শেখের ছেলে শাহ জামাল (৪৫), কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩০)। গাইবান্দা ইউনিয়নের আখির মাহামুদের ছেলে মহিজল (৫০) ও পলবান্দার ইউনিয়নের কালু শেখের ছেলে জবেদ আলী (৬০)।

জানা গছে, এই বজ্রপাতে ৩টি গরু মারা যায়।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলাম জানান, বিকেলে জারুলতলা সেতুতে তিনজন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো তিনজন বজ্রপাতে মারা যান। বজ্রপাতের ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫