29 C
আবহাওয়া
১২:১৯ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম কর আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটিকে(২০২৬) সোমবার(২০ এপ্রিল) দায়িত্ব হস্তান্তর করে বর্তমান কার্যকরী কমিটি। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবুল কালাম।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন  নব-নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি, সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদকসহ  সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

নব-নির্বাচিত কার্যকরী কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিদায়ী কার্যকরী কমিটি। বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার আলম ভূইঁয়া (শিমুল) নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুজ্জামান সাগর এর নিকট সমিতির কার্যালয়ের চাবি হস্তান্তর করেন।

অনুষ্ঠানে  শুভেচ্ছা বক্তব্য দেন যুগ্ম নির্বাচন কমিশনার বাকাউল্লা চৌধুরী (ইরান), প্রধান নির্বাচন কমিশনার এহতেশামুল আলম চৌধুরী (পাপ্পু)। সাবেক সভাপতিদের মধ্যে  বক্তব্য দেন অ্যাডভোকেট মোঃ ওমর ফারুক, আলহাজ্ব মোঃ আবু তাহের, অ্যাডভোকেট মোস্তফা কামাল মনসুর ও সিনিয়র অ্যাডভোকেট এম. মহিউদ্দিন সরওয়ার ।

সভায় নব-নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান আগামী এক বছরের কর্ম-পরিকল্পনা সকলের কাছে উপস্থাপন করেন।

বিএনএ/ শাম্মী, ওজি                                                                                                         

Loading


শিরোনাম বিএনএ
৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল,ইরানও যুদ্ধ ফিরতে প্রস্তুত চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু