28 C
আবহাওয়া
৪:৪২ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » লকডাউনের ঘোষণায় মদের দোকানে ভিড়

লকডাউনের ঘোষণায় মদের দোকানে ভিড়

মদ

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের বিপর্যস্ত পরিস্থিতিতে লকডাউনের ঘোষণা দিয়েছে দিল্লির রাজ্য সরকার। সোমবার থেকে ৭দিন লকডাউন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তার পরেই রাজধানীর বিভিন্ন মদের দোকানে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। সামাজিক দূরত্বের কোনও তোয়াক্কা না করে দোকানে লম্বা লাইন পড়েছে।

দিল্লির দরিয়াগঞ্জ, করোলবাগ, খান বাজারসহ সবজায়গার মদের দোকানের সামনের মানুষের ভীড় লেগে গেছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ছবিগুলো।

এর আগেরবারও এমন ঘটনা ঘটেছিল সেখানে। লকডাউন শিথিল করার ঘোষণার পর মদের দোকান খুলে দিতেই লম্বা লাইনে মানুষ দাঁড়িয়ে গিয়েছিল মদ কিনতে।

এদিকে প্রতিদিনই মৃত্যু ও সংক্রমণের নতুন রেকর্ড গড়ছে ভারত। আজও সেখানে আক্রান্ত হয়েছে প্রায় পৌনে তিন লাখ মানুষ। আর মারা গেছেন ১ হাজার ৬১৯ জন। এর মধ্যে সবচেয়ে করুণ পরিস্থিতি মহারাষ্ট্র আর দিল্লিতে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি