28 C
আবহাওয়া
৩:৪৯ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » জায়েদ খানকে বিয়ে প্রসঙ্গে যা বললেন সায়ন্তিকা

জায়েদ খানকে বিয়ে প্রসঙ্গে যা বললেন সায়ন্তিকা

সায়ন্তিকা

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেত্রী সায়ন্তিকার নাম জড়িয়েছিল জায়েদ খানের সঙ্গে। গুঞ্জন উঠেছিল তাদের নাকি প্রেমের সম্পর্ক রয়েছে। এবার বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন সায়ন্তিকা।

আপনি কি বাংলাদেশের বউ হচ্ছেন? এমন প্রশ্নের জবাবে সায়ন্তিকা বলেন, ‘না না একেবারেই কারও বউ হচ্ছি না।’ তাহলে জায়েদ খানের বউ হচ্ছেন না? এমন প্রশ্নে সায়ন্তিকা বলেন, ‘আমি কারোর নামে মিথ্যা অপবাদ দিই না। জায়েদ খান ভীষণই ভালো একজন মানুষ। আমাকে সত্যি সাহায্য করেছেন। সম্মান দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বাবা-মা এখনই আমাকে বিয়ে দিতে আগ্রহী নন। আমি তো সব সময় মিডিয়া বন্ধুদের বলি পাত্র খুঁজে দিতে, সবাই দেবে বলে; কিন্তু আর দেয় না। আমার তো পাত্র খোঁজার সময় নেই! ২৪ ঘণ্টা বাঁকুড়ায় পড়ে থাকলে কোথা থেকে আমি প্রেম করব?’

গত বছর সায়ন্তিকা বাংলাদেশে এসেছিলেন একটি সিনেমা করতে। ‘ছায়াবাজ’নামের সে সিনেমায় তার বিপরীতে ছিলেন জায়েদ খান। ওই তাদের জড়িয়ে কথা উঠেছিল। এছাড়া নৃত্য পরিচালকের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছিলেন সায়ন্তিকা। শেষ পর্যন্ত ছবিটি না করেই চলে যান তিনি।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি