33 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ


বিএনএ, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ।  তপশিল অনুযায়ী আগামীকাল বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর পরদিন থেকেই দেশজুড়ে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

এবারের সংসদ নির্বাচনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়। পরে আপিলের সুযোগে ইসিতে জমা পড়ে ৬৪৫টি আবেদন। আপিল শুনানি শেষে ৪১৯ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান। তবে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হলেও আপিলে ছয় জনের মনোনয়ন বাতিল হয়। আজ প্রার্থিতা প্রত্যাহার শেষে আগামীকাল চূড়ান্ত প্রার্থীর সংখ্যা জানা যাবে।

ইসির তথ্য অনুযায়ী, ৩০০ আসনে প্রায় ১২ কোটি ৭৭ লাখ ভোটার ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ভোট দেবেন, যেখানে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৪৫ হাজারের বেশি। ভোট গ্রহণ সহজ করতে প্রতিটি ভোটকক্ষে গোপনকক্ষের সংখ্যা বাড়ানো হয়েছে।

অন্যদিকে, পোস্টাল ভোট নিয়ে আজ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইসি। ইতোমধ্যে ইতালি ও মালয়েশিয়া থেকে মোট ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট ফেরত এসেছে। নিবন্ধিত ভোটারদের ঠিকানা সঠিক না থাকায় এসব ব্যালট ফেরত আসে বলে জানিয়েছে কমিশন।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ