28 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চীনে স্কুল ছাত্রাবাসে আগুনে নিহত ১৩

চীনে স্কুল ছাত্রাবাসে আগুনে নিহত ১৩


বিএনএ, বিশ্বডেস্ক : চীনের কেন্দ্রীয় হেনান প্রদেশের এক স্কুল ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এই খবর দিয়েছে।

সিনহুয়া জানায়, হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে আগুন লাগার খবর স্থানীয় অগ্নিনির্বাপক বিভাগের কাছে আসে শুক্রবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে। এই আগুনে ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থাটি। এ ছাড়া আহত হয়েছে আরও একজন। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান উদ্ধারকর্মীরা এবং রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়।

স্কুলপ্রধানকে হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের মধ্যে কেউ শিশু কিনা এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও দুর্বল রক্ষণাবেক্ষণের জন্য অগ্নিকাণ্ডের ঘটনা চীনে নতুন কিছু নয়। গত বছরের নভেম্বর মাসে দেশটির শানশি প্রদেশে একটি কয়লা কোম্পানির অফিসে আগুনের ঘটনায় ২৬ জনের প্রাণহানি ঘটে এবং বেশ কিছু লোককে হাসপাতালে ভর্তি করা হয়।

গত এপ্রিলে রাজধানী বেইজিংয়ের একটি হাসপাতালে আগুনের ঘটনায় ২৯ জন মারা যায়। ওই আগুন থেকে জীবন বাঁচাতে লোকজন বহুতল ভবনের জানালা দিয়ে লাফিয়ে নিচে নেমে আসে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি