20 C
আবহাওয়া
৩:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশি নুসরাত যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক

বাংলাদেশি নুসরাত যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারক

নুসরাত

বিএনএ বিশ্ব ডেস্ক, ঢাকা: আমেরিকার একটি ফেডারেল কোর্টে বিচারক হিসেবে প্রথম মুসলিম-আমেরিকান নারী বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত জাহান চৌধুরীকে মনোনীত করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বিচার বিভাগীয় মনোনীতদের তালিকা ঘোষণার পর বুধবার (১৯ জানুয়ারি) এ খবর জানায় হোয়াইট হাউজ।

আল-জাজিরা জানায়, মার্কিন সিনেট নিশ্চিত করেছে বাংলাদেশি বংশোদ্ভূত ৪৪ বছর বয়সী আইনজীবী নুসরাত জাহান নিউ ইয়র্ক রাজ্যের একটি ফেডারেল জেলা আদালতের দায়িত্ব পালন করবেন।

হোয়াইট হাউজ নুসরাতকে নিয়ে দেওয়া এক বিবৃতিতে জানায়, তিনি এমন একজন মনোনীত ব্যক্তি যিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান, প্রথম মুসলিম-আমেরিকান নারী এবং একমাত্র দ্বিতীয় মুসলিম-আমেরিকান ব্যক্তি যিনি ফেডারেল বিচারকের দায়িত্ব পালন করবেন।

বর্তমানে নুসরাত নাগরিক অধিকার সমর্থনকারী দল আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) ইলিনয় অঙ্গরাজ্য শাখার আইনি পরিচালক হিসাবে কাজ করছেন। এর আগে তিনি নিউ ইয়র্কে এসিএলইউ এর জাতিগত বিচার কর্মসূচির উপ-পরিচালকের দায়িত্বও পালন করেছেন।

ফেডারেল সরকারের নো ফ্লাই লিস্ট এবং মুসলিম সম্প্রদায়ের ওপর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের নজরদারি চ্যালেঞ্জ করার মামলাসহ অসংখ্য নাগরিক অধিকারের মামলায় সংযুক্ত ছিলেন নুসরাত জাহান।

এর আগে ২০২১ সালের আগস্টে নুসরাতকে নিয়োগ দিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে সুপারিশ করেন সিনেটের সংখ্যাগরিষ্ঠদের নেতা চাক শুমার।

নুসরাত জাহান চৌধুরী বিশ্বখ্যাত ইয়েল ল’ স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। সিভিল লিবার্টিজ ইউনিয়নে যোগদানের আগে তিনি নিউ ইয়র্ক সাউদার্ন ডিসট্রিক্ট কোর্টের ক্লার্ক এবং সেকেন্ড সার্কিট ইউএস কোর্ট অব আপিলের জজ ব্যারিঙ্গটন পার্কারের সঙ্গেও কাজ করেছেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী