26 C
আবহাওয়া
১০:৩৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » সংসদ অধিবেশন বসছে ৫ জানুয়ারি

সংসদ অধিবেশন বসছে ৫ জানুয়ারি

১৮ জানুয়ারি সংসদের শীতকালীন অধিবেশন শুরু

বিএনএ ডেস্ক: আগামী ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন বসছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বছরের ওই দিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে।

এর আগের ২০তম অধিবেশন শেষ হয়েছিল গত ৬ নভেম্বর। গত ৩০ অক্টোবর শুরু হওয়া ওই অধিবেশন চলে ৬ কার্যদিবস।

ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির। অন্য মন্ত্রীদের জন্য ১০১৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে ৪৩৯টির উত্তর দেন তারা। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া যায় ৯১টি। বিল পাস হয় ৪টি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে গঠিত হয় একাদশ জাতীয় সংসদ।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ