26 C
আবহাওয়া
৭:০৫ অপরাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » ফতুল্লায় পলিথিন কারখানায় আগুন

ফতুল্লায় পলিথিন কারখানায় আগুন

আগুন

বিএনএ, নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় পলিথিনের দানা তৈরির ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার ঢালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, ভোরে হঠাৎ কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মীরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় কারখানায় থাকা পলির দানা, দুইটি মেশিন ও ওয়েস্ট পলি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানা থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করে। প্রাথমিকভাবে শক সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ