31.1 C
আবহাওয়া
৬:২৮ অপরাহ্ণ - আগস্ট ১০, ২০২৬
Bnanews24.com
Home » খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বৃদ্ধি

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ ৬ মাস বৃদ্ধি

খালেদা জিয়া

বিএনএ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

খালেদা জিয়ার সাজা স্থগিতে শর্ত অনুযায়ী নিজ বাসভবনে থেকে চিকিৎসা নেবেন তিনি। পাশাপাশি দেশের বাইরে যেতে পারবেন না বিএনপি চেয়ারপারসন।

গত ১১ সেপ্টেম্বর খালেদা জিয়ার পরিবার ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৪০১ (১) ধারা অনুযায়ী ২টি মামলায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করে।

তখন আইনমন্ত্রী আনিসুল হক তার কারাদণ্ড স্থগিতের মেয়াদ আরও ৬ মাসের জন্য বাড়ানোর পক্ষে মত দেন।

২০২০ সালের ২৫ মার্চ সরকার তার কারাদণ্ড ৬ মাসের জন্য স্থগিত করার পর কারাগার থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার একটি বিশেষ আদালত ৫ বছরের কারাদণ্ড দেওয়ার পর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। পরের বছর ৩০ অক্টোবর হাইকোর্ট এই মামলায় তার আপিল খারিজ করে দেওয়ার পর শাস্তি বাড়িয়ে ১০ বছর করা হয়।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার আরেকটি বিশেষ আদালত সাবেক এই প্রধানমন্ত্রীকে দোষী সাব্যস্ত করেন। আদালত তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

খালেদা জিয়া বর্তমানে তার গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ