28 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মাটিচাপায় প্রাণ গেলো একই পরিবারের ৩ শিশুর

মাটিচাপায় প্রাণ গেলো একই পরিবারের ৩ শিশুর


বিএনএ ডেস্ক:গাইবান্ধার সুন্দরগঞ্জে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে প্রাণ গেলো একই পরিবারের ৩ শিশুর। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এই মৃত‌্যুর ঘটনা ঘটে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান এই তথ‌্য নিশ্চিত করেছেন।

যে ৩ শিশু মারা গেছে, তারা হলো মাসুদ মিয়ার দুই ছেলে আব্দুল আলী (৭), আবির আলী (৪) ও শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি কেটে রাস্তা নির্মানের কাজ শুরু হয়েছে। এ সময় রাস্তার পাশে বিশাল গর্ত তৈরি হয়েছে। শুক্রবার সকালে শিশুরা খেলতে গিয়ে ওই গর্তের ভেতর মাটিচাপা পড়ে যায়। স্বজনরা খুঁজতে এসে প্রথমে এক শিশুর পা দেখে চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন। তাদের চিৎকারে বাকিরা শিশুদের লাশ উদ্ধার করেন।

এই প্রসঙ্গে ওসি বলেন, ‘বেলকা ইউনিয়নের কিসমত এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছিল । তার পাশেই ভেকু (মাটি কাটার যন্ত্র) দিয়ে মাটি উত্তোলন করা হয় । সেখানে বিশাল গরত তৈরি হয়েছে। শিশুরা খেলতে গিয়ে ওই গর্তে পড়ে যায়।’এতে মাটিচাপা পড়ে তারা মারা যায় বলেও তিনি জানান।

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি