29 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » চিরশায়িত হলেন মওদুদ

চিরশায়িত হলেন মওদুদ

চিরশায়িত হলেন মওদুদ

বিএনএ,নোয়াখালী : মা-বাবার পাশে চিরশায়িত হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।শুক্রবার বিকালে প্রথমে তার নির্বাচনী এলাকা কবিরহাট সরকারি কলেজ মাঠে, দ্বিতীয়বার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে এবং সর্বশেষ মানিকপুরে তার গ্রামের বাড়ির দরজায় জানাজা শেষে মাগরিবের পর পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এসব স্থানে জানাজার আগে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, মওদুদের সহধর্মিণী সাবেক এমপি বেগম হাসনা জসীমউদদীন মওদুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্যাহ বুলু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, বিএনপি নেতা আবদুল হাই সেলিম, কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম সিকদার, জাহাঙ্গীর আলম, মাহমুদুর রহমান রিপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ব্যারিস্টার মওদুদ আহমদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি