29 C
আবহাওয়া
১:২৬ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » মিয়ানমারে বিক্ষোভে নিহত আরও ৮ 

মিয়ানমারে বিক্ষোভে নিহত আরও ৮ 

মিয়ানমারে বিক্ষোভে নিহত আরও ৮ 

বিএনএ, বিশ্বডেস্ক : মিয়ানমারে নিরাপত্তাবাহিনীর গুলিতে শুক্রবার আরও ৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছে। অংবান শহরে নিরাপত্তা বাহিনী  বিক্ষোভকারীদের একটি ব্যারিকেড সরিয়ে দিতে গুলি চালায়। রয়টার্সের খবরে বলা হয়, অংবানের অন্ত্যেষ্টিক্রিয়া সেবার এক কর্মকর্তা জানান, এ ঘটনায় আটজন মারা গেছেন। সাতজন ঘটনাস্থলে মারা যান। একজনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

ইয়াঙ্গুনের স্থানীয়রা জানান, পুলিশ সাধারণ জনগণকে বিক্ষোভকারীদের ব্যারিকেড সরাতে বাধ্য করেছে। এছাড়া মান্দালয়, মিয়ানগ্যান, কাথা ও মিয়াওয়াডিতেও অভ্যুত্থান বিরোধীরা শুক্রবার বিক্ষোভ প্রদর্শন করেছে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। অভ্যুত্থানের পর এনএলডির নেতা অং সান সুচি ও মিয়ানমারের প্রেসিডেন্টসহ সরকারের অধিকাংশ গুরুত্বপূর্ণ মন্ত্রী-এমপিদের আটক করে সেনা সরকার।অভ্যত্থানের পরপরই মিয়ানমারের সাধারণ জনতা রাজপথে বিক্ষোভ শুরু করে। জান্তা সরকার এসব বিক্ষোভের প্রতি প্রথম দিকে সহনশীলতা দেখালেও কিছুদিনের মধ্যে চরম সহিংসভাবে দমন করা শুরু করে। এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৩২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি