29 C
আবহাওয়া
২:০১ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪০ হাজার প্রায়

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪০ হাজার প্রায়

ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ১ লাখ ৪৫ হাজার

বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতে মার্চের শুরু থেকে ঊর্ধ্বমুখী করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৭২৬ জন, যা এ বছরের সর্বোচ্চ। এই সময়ে মারা গেছে ১৫৪ জন।

শুধু এই নয়, আলাদাভাবে রেকর্ড করল মহারাষ্ট্রও। শুধু ওই রাজ্যেই গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৮৩৩ জন। এর আগে এক দিনে কোনও রাজ্যে এত জন আক্রান্ত হয়নি। মুম্বাইতেই একদিনে আক্রান্ত পাঁচ হাজার জনের বেশি।

এখন পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৫ লাখ ১৪ হাজার ৩৩১ জন। করোনায় মারা গিয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৩৭০ জন। গত এক সপ্তাহ ধরে দেশে দৈনিক আক্রান্ত হচ্ছেন ২০ হাজার জনের বেশি। এবার এক দিনে সেই সংখ্যা লাফ দিয়ে প্রায় ৪০ হাজারে ঠেকল।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি