বিএনএ : বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা তারেক রহমানকে মার্কিন জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) তারেক রহমানের উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি এ কথা জানান।
চিঠিতে তিনি তারেক রহমানের সফলতা কামনা করেন এবং বলেন যে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।
ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৃষক ও শ্রমিকদের উপকার হবে।
পাশাপাশি, তিনি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন যে এই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ উচ্চমানের মার্কিন সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার পাবে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

