27 C
আবহাওয়া
৫:৫৭ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালীতে জায়গার বিরোধে নারীসহ আহত ৪

বোয়ালখালীতে জায়গার বিরোধে নারীসহ আহত ৪

বোয়ালখালীতে জায়গা বিরোধে নারীসহ আহত ৪

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গার বিরোধে একই পরিবারের চারজনকে পিটিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এই ঘটনায় নুরুল ইসলাম (৫৫) ও ইকবাল হোসেন (৪৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বোয়ালখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী তুলাতল সুবেদার বাড়িতে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা মারামারিতে জড়ায়। এতে আহত হন গৃহবধূ নয়ন মনি (৩৫), তাঁর স্বামী মো. কাইসার (৪০), শ্বশুর হাজী জাফর আহম্মেদ (৮০) ও শাশুড়ী নুর জাহান বেগম (৬৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে মঙ্গলবার রাতে গৃহবধূ নয়ন মনি বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

নয়ন মনি বলেন, আসামীদের সাথে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এনিয়ে আদালতেও মামলা রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও মঙ্গলবার তারা সংঘবদ্ধ হয়ে আমাদের বসতবাড়ি দখল করার জন্য ভাঙচুর ও লুটপাট শুরু করে। এতে বাধা দিলে আমাদের লোহার রড ও লাঠি দিয়ে মারধর করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিএনএনিউজ/ বাবর মুনাফ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা