বিএনএ, বিশ্বডেস্ক: আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তান দলের সব ধরনের প্রস্তুতি আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পিসিবি। বাংলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ।
বোর্ড কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সম্মানজনক কোনো সমাধান করতে না পারে, তবে পাকিস্তানও টুর্নামেন্টে তাদের অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে যৌক্তিক ও ন্যায্য বলে অভিহিত করেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এই খবরটি জানিয়েছে।
উল্লেখ্য, ভারত সফরে বিসিবির অনীহার পরিপ্রেক্ষিতে আইসিসি আগামী ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে। আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, সূচি বা ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। বাংলাদেশ ‘সি’ গ্রুপে কলকাতা ও মুম্বাইতে ম্যাচ খেলবে। তবে বাংলাদেশ যদি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে এবং ভারত সফরে না যায়, তবে র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে আইসিসির।
বিএনএ/শাম্মী
![]()
