26.9 C
আবহাওয়া
৬:৫৯ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » চাঁনখারপুলে ৬ হত্যা মামলার রায় কাল

চাঁনখারপুলে ৬ হত্যা মামলার রায় কাল


বিএনএ, ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ছয়জন নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ঘোষণা করা হবে।পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি দ্বিতীয় রায়।

পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সোমবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় মোট আটজন আসামি রয়েছে, যার মধ্যে চারজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন- শাহবাগ থানার সাবেক পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন, মো. নাসিরুল ইসলাম।

অপর চারজন পলাতক আসামি হলেন- সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুলে শিক্ষার্থীদের আন্দোলনের সময় পুলিশের গুলি করার অভিযোগ মামলাটি দায়ের করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৪ জুলাই আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ