32 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় ভবন ধসে নিহত ১১

গাজায় ভবন ধসে নিহত ১১


বিএনএ, ডেস্ক : গাজার পশ্চিমাঞ্চলে একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়ার মর্মান্তিক ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওই ভবনটির ধ্বংসস্তূপের নিচে অন্তত ছয়টি পরিবার আটকা পড়ে থাকতে পারে।

মঙ্গলবার রাতে গাজা সিটির পশ্চিমাঞ্চলে আকস্মিক এই ভবন ধসের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের আর্তনাদ ও সাহায্যের আকুতি শোনা যাচ্ছিল। তবে কংক্রিটের নিচে আটকে থাকা মানুষের কাছে পৌঁছাতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের চরম বেগ পেতে হয়।

অন্য একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপ থেকে শ্বাসকষ্টে ভোগা একটি শিশুকে জীবিত উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের সঠিক আহত সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ