26.9 C
আবহাওয়া
৭:৩৭ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলন


বিএনএ ডেস্ক: ১২ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ