31 C
আবহাওয়া
৮:৪১ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » সাইফ আলী খানের ওপর হামলাকারী পাঁচদিনের রিমান্ডে

সাইফ আলী খানের ওপর হামলাকারী পাঁচদিনের রিমান্ডে


বিএনএ, বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর চালানো হামলায় গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম শেহজাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) মুম্বাইয়ের একটি আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে রিমান্ডের  এ আদেশ দেন।

ভারতীয় গণমাধ্যমের দাবি, শরিফুল মূলত বাংলাদেশি, কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশের পর নাম পরিবর্তন করে মুম্বাইয়ে বাস করছিল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে সাইফের বান্দ্রার বাড়িতে হানা দেয় শরিফুল ইসলাম শেহজাদ নামে এ  ব্যক্তি। মুম্বাইয়ের থানে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের কয়েক ঘণ্টা বাদেই শরিফুলকে আদালতে তোলা হয়।

আদালতকে ‍পুলিশ জানায়, শরিফুল অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং কারা তাকে এ কাজে সাহায্য করেছে তার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এ জন্য ১৪ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

বিএনএ/ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮