31 C
আবহাওয়া
১০:৩২ অপরাহ্ণ - মে ১৬, ২০২৬
Bnanews24.com
Home » আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা


বিএনএ, সাভার : “থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল এগারোটায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে ব্রাক কর্তৃক ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা করা হয়।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের সভাপতিত্বে ও ব্রাক মাইগ্রেশন ফিল্ড কর্মকর্তা তাহমিনা আক্তারের পরিচালনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোহাদ্দেস হোসেন।

আলোচনা সভা শেষে উপজেলা চত্বরে র‍্যালি করে আন্তর্জাতিক অভিবাসী দিবসটি পালন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হাসান মাহমুদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মো. শামীউর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান, ধামরাই উপজেলা ব্রাক মাইগ্রেশন সভাপতি সিরাজ খান, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ধামরাই উপজেলা সহ সভাপতি তারিকুজ্জামান সহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!