27.9 C
আবহাওয়া
৬:১০ পূর্বাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সাকিবের বদলি হাসান মুরাদ

সাকিবের বদলি হাসান মুরাদ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ২১ অক্টোবর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচের জন্য হাসান মুরাদকে টেস্ট দলে যোগ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাঁহাতি স্পিনার হাসান মুরাদ, সাকিব আল হাসানের স্থলাভিষিক্ত হয়েছেন। জনগণের ক্ষোভ থেকে নিরাপত্তার উদ্বেগের কারণে ঢাকায় ম্যাচ খেলতে দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান।

সাকিবের বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আমাদেরকে বলা হয়েছে সাকিব প্রথম টেস্টের জন্য অ্যাভেইলেবল নয়। সে তার টেস্ট ক্যারিয়ারের শেষদিকে দাঁড়িয়ে আছে, কিন্তু তার যে অভিজ্ঞতা; ব্যাট ও বল হাতে তার সামর্থ্যের কোনো বিকল্প নেই আমাদের। ’

সাকিবের জায়গায় ডাক পাওয়া মুরাদের এখনও টেস্ট অভিষেক হয়নি। তবে গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছিলেন হাসান তিনি। এখন অবধি ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৩৬ উইকেট নিয়েছেন মুরাদ।

তাকে নিয়ে লিপু বলেন, ‘হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। আমাদের সিস্টেমের মধ্যেও সে ছিল। হাসান মুরাদ আমাদের বোলিংয়ে ভারসাম্য আনবে, বিশেষত ঘরের মাটিতে। আমাদের বিশ্বাস তার এই পর্যায়ে খেলার মতো সম্ভাবনা আছে। ’

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু কালবৈশাখী ঝড়ে পশ্চিমবঙ্গজুড়ে নিহত ৮ দেশে ফিরছেন হাজিরা ইরান যুদ্ধ নিয়ে দুই ঘণ্টার বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে : রাষ্ট্রপতি