বিএনএ, রাউজান(চট্টগ্রাম) : শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাউজানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী, সড়কে বৃক্ষরোপণ, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ । রাউজান উপজেলা আ.লীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে খতমে কোরআন,দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজন করা হয় ।
রাউজান পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল, ত্রাণ সামগ্রী, গরীব দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান, এতিমদের মধ্যে খাবার, বস্ত্র ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ।প্রকল্প বাস্তবায়ন কর্মকতা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ।
বিএনএ/শফিউল আলম. ওজি
![]()

